[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ৩:২০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই ছুটি দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। এরপর ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এবং অফিসসমূহও বন্ধ থাকবে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করা হবে এবং পরদিন ২৭ মার্চ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


গত ৪ মার্চ উপাচার্যের অনুমোদনের পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির সময়েও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন। এদিকে ছুটির সময় আবাসিক হল বন্ধ রাখার বিষয়ে প্রশাসনের উদ্যোগের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছেন।


এছাড়া ৮ মার্চের আগের দুই দিন এবং ২৬ মার্চের পরের দুই দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছেন।


ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম আবার শুরু

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর