[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

জীবনযুদ্ধে খুবি শিক্ষার্থী জেবা, প্রয়োজন সবার সহায়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ২:২৭ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফারহানা হোসেন জেবা বর্তমানে কঠিন সময় পার করছেন।

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তার কেমোথেরাপি শুরু হয়েছে।

ক্যাম্পাসে যিনি সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন, সেই জেবা আজ জীবন বাঁচানোর লড়াইয়ে সংগ্রাম করছেন।

তার কোলে রয়েছে মাত্র আট মাস বয়সী এক শিশু সন্তান। যে বয়সে শিশুটির মায়ের স্নেহ-ভালোবাসায় বড় হওয়ার কথা, ঠিক সেই সময়েই জেবা লড়ছেন গুরুতর অসুস্থতার সঙ্গে।


চিকিৎসকদের মতে, জেবার সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। এর জন্য আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন হতে পারে। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।


এ অবস্থায় জেবার বন্ধু, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা সমাজের সহৃদয় মানুষদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

তারা জানান, সবার ছোট ছোট সহযোগিতাই জেবার চিকিৎসায় বড় সহায়ক হতে পারে এবং তাকে তার শিশুসন্তানের কাছে ফিরিয়ে দিতে পারে।


জেবার সহপাঠীরা বলেন, “আমাদের প্রাণবন্ত এই বন্ধুটিকে আমরা হারাতে চাই না। পবিত্র রমজান মাসে সবার সামান্য সহায়তাও তার জীবনের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।


জেবার চিকিৎসার জন্য কেউ সহায়তা করতে চাইলে নিচের মাধ্যমগুলোতে অর্থ পাঠাতে পারেন—
বিকাশ (bKash): ০১৭৭২৮২৬১১৬ (শামীমা ইসলাম)
নগদ (Nagad): ০১৩১০৯৭৩৭৫৬
ব্যাংক হিসাব:
অ্যাকাউন্ট নাম: G. M. Hasnain Mitul
অ্যাকাউন্ট নম্বর: 1068238180001
ব্যাংক: BRAC Bank PLC
শাখা: ভোলা শাখা
রাউটিং নম্বর: 060090100
সুইফট কোড: BRAKBDDH
সহানুভূতিশীল মানুষের সামান্য সহায়তাও জেবার চিকিৎসার পথে বড় অবদান রাখতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর