রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচিত তিনজন ও মনোনীত আটজনকে নিয়ে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল মারুফ। সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ইফতেখার আলম নাহিদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের মো. মোসাদ্দেক হোসেন।
এছাড়া সহ-সভাপতি (প্রশাসন) সঞ্চিতা চক্রবর্তী, সহ-সভাপতি (বিতর্ক) মায়মূনা মুসাররাত তাসফিয়া, বাংলা বিতর্ক সমন্বয়ক মো. সামসিদ দোহা উৎস, ইংরেজি বিতর্ক সমন্বয়ক নকিবুল আবছার শাওন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিমা চান্দ্রেয়ী দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন লোরা চাকমা ও আবুল হাসনাত।
নতুন কমিটির সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা জোরদার করা, শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে রাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে তারা কাজ করবেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আতিয়ার রহমান নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা আরও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০২৩ সালের ২৮ নভেম্বর রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু হয়। এরপর ২০২৪ সালে আহ্বায়ক কমিটি এবং ২০২৫ সালে প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এসআর
মন্তব্য করুন: