[email protected] বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২০ ফাল্গুন ১৪৩২

জাবিতে শিবিরের ইফতারে খাবার সংকট

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ১:৫২ এএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে খাবার সংকটের কারনে অনেক শিক্ষার্থী ইফতার না করে চলে যেতে হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আনুমানিক সাড়ে তিন হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল।

তবে প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী ও অংশীজন উপস্থিত হওয়ায় সবার মাঝে ইফতারি বিতরণ সম্ভব হয়নি।


ফলে বেশ কিছু শিক্ষার্থী ইফতার না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী জানান, ইফতারের প্রায় আধাঘণ্টা আগে উপস্থিত হলেও তিনি খাবার পাননি।

তার ভাষ্য, ইফতার বিতরণের সময় একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং অনেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হন।

এ ঘটনায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আগের বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অপ্রত্যাশিত সংখ্যক উপস্থিতির কারণে সংকট তৈরি হয়।

তিনি এ অনভিপ্রেত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে ও পরিকল্পিতভাবে আয়োজন করার আশ্বাস দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর