রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পবিত্র রমজান উপলক্ষে দাওয়াহ সার্কেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।
এছাড়া ছাত্র হলের প্রভোস্ট জিএম সাখাওয়াত হোসেন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন এবং সহকারী প্রক্টর মোহাম্মদ এজাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ।
এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ও পথনির্দেশনা প্রদান করে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও নৈতিক চর্চাভিত্তিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: