কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের মৃত্যু ও এক কর্মচারীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের একটি বিভাগে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে ফজলু নামের এক কর্মচারীর নাম সামনে এসেছে। ঘটনার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
এসআর
মন্তব্য করুন: