বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়৷
৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাসিক্যাল হ্যান্ডমেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিইউএফটির সাবেক শিক্ষার্থী তৌহিদ বিন আবদুস সালাম এবং কাইজার বেকলাইডুংস জিএমবিএইচ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিইউএফটির প্রাক্তন শিক্ষার্থী আলমগীর কবির।
স্বাগত বক্তব্যে মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়; এখানে নেতৃত্ব, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশও সমান গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষার্থীদের একাডেমিক চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।
বিভিন্ন অনুষদের ডিনরা—ফ্যাশন স্টাডিজ, বিজনেস স্টাডিজ, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ, সায়েন্সেস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল স্টাডিজ—নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া একজন নবাগত ও একজন অধ্যয়নরত শিক্ষার্থী নিজেদের প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, জনসংযোগ পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, বিআইএফটি পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: