রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের ৩৯ সদস্যবিশিষ্ট দ্বিতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনের ভিত্তিতে ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইশতিয়াক আহমেদ রাফি।
সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবনের ৪৩৭ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থী।
যুগ্ম সাধারণ সম্পাদক, অপারেশনাল কো-অর্ডিনেটর, ফাইন্যান্স, অফিস, আইটি, কনটেন্ট, পাবলিসিটি, কমিউনিকেশন ও মিডিয়া কো-অর্ডিনেটর পদেও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শুরুতে সদ্য সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে গত এক বছরের কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় বিগত কমিটির সদস্যদের সনদ প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক তাদের বক্তব্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
সদ্য সাবেক সভাপতি তার বক্তব্যে জানান, স্বাস্থ্য ও খাদ্য সচেতনতা নিয়ে কাজ করার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু। গত এক বছরে বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নবনির্বাচিত সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ে কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন।
এসআর
মন্তব্য করুন: