[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

সিমাগো র‌্যাঙ্কিং ২০২৬: দেশে নবম স্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

স্পেনভিত্তিক গবেষণা মূল্যায়ন সংস্থা SCImago Institutions Rankings ২০২৬ সালের বৈশ্বিক প্রতিষ্ঠান তালিকা প্রকাশ করেছে।

এতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মোট ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

এর মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ৯৬৪তম অবস্থানে। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটি রয়েছে নবম স্থানে।


র‌্যাঙ্কিং–সংক্রান্ত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো—২০২৪ সালে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল অষ্টম, ২০২৫ সালে নেমে যায় ২৩তম স্থানে। তবে ২০২৬ সালে ১৪ ধাপ এগিয়ে আবারও নবম স্থানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি।
সিমাগো র‌্যাঙ্কিং তিনটি সূচকের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়—গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব। সার্বিক মূল্যায়নে গবেষণাকে ৫০ শতাংশ, উদ্ভাবনকে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবকে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। পৃথক সূচক ও সম্মিলিত ফলাফল—দুইভাবেই অবস্থান প্রকাশ করা হয়।
২০২৬ সালের মূল্যায়নে গবেষণায় দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান পঞ্চম, সামাজিক প্রভাবে ২২তম এবং উদ্ভাবনে ৩৪তম। এই তিন সূচকের সমন্বিত ফলাফলে দেশের মধ্যে সার্বিকভাবে নবম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তুলনামূলকভাবে ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবনে অবস্থান ছিল যথাক্রমে ২৩তম, ২৩তম ও ৩৮তম—যা থেকে চলতি বছরে তিন ক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা গেছে।
২০২৬ সালের তালিকা অনুযায়ী দেশের শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে—
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সাউথইস্ট ইউনিভার্সিটি,
ঢাকা বিশ্ববিদ্যালয়,
ইসলামী বিশ্ববিদ্যালয়,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সামগ্রিকভাবে এবারের র‌্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি উচ্চশিক্ষা ও গবেষণায় ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর