[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

জাককানইবি সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টের মাদকবিরোধী অভিযান, আটক ২

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১২:৩৩ এএম

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর প্রথম গেটসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ত্রিশাল উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।


অভিযানকালে একটি দোকানের পেছনের কক্ষ থেকে মাদক সেবনের প্রস্তুতিসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোশারফ হোসেন (৩৫) ও তার পিতা জয়ানাল আবেদীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই আইনে মানিক মিয়া (৩২) ও তার পিতা আবদুল মতিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর