[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইবি শিবিরের ইফতার মাহফিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১২:১৯ এএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পরিচালকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ায় এ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইবি শাখার সভাপতি ইউসুফ আলী,বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের পরিচালকরা এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

ঐক্যমঞ্চের সভাপতি বলেন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইবির ছাত্র শিবির যে পরিসরে কাজ করতেছে সংস্কৃতি নিয়ে তো আমার মনে হয় তারা সংগঠনগুলোর সাথে যেভাবে আছে তাদের যদি কোন সমস্যা হয় তাহলে তারা আমাদেরকে কাছে পাবে এবং আমাদের দ্বারাও সংস্কৃতি যেভাবে এগিয়ে যাচ্ছি তাদেরও যেন এই সংস্কৃতি এগিয়ে নেওয়ার জন্য যেন সাহায্য সহযোগিতা করে ।


এসময় ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, আমরা চাই সকল শিক্ষার্থীকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের নাম যেন আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারে সে বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটি যেন পূরণ করতে পারে।

আপনারা যারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন আপনারাই বিশ্ববিদ্যালয় কে দেশ ও বিশ্বের সামনে উপস্থাপন করে থাকেন।

আমরা চাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করি।

উল্লেখ্য, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২ শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ‘ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে’ একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর