[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নরসিংদীসহ দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে জাবিতে জাকসুর মিছিল

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৪ এএম

সংগৃহীত ছবি

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাকসুর ব্যানারে আয়োজিত মিছিলটি ক্যাম্পাসের বটতলা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও প্রাঙ্গণ ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।


মিছিল চলাকালে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন এবং দ্রুত বিচার ও নিরাপদ সমাজ গঠনের দাবি জানান।


পরে সংক্ষিপ্ত সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাম্প্রতিক ঘটনাগুলোকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগের ঘটনা দেশবাসীকে নাড়া দিয়েছে। এ ধরনের অপরাধের দায় এড়ানো যায় না এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।


তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। দ্রুত বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর