কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন ‘অর্থনীতি ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ হোসাইন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাহফুজুল হক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম এবং সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন শারনা মজুমদার।
বিভিন্ন উইংয়ের সমন্বয়কারীদের মধ্যে ইএলসি সমন্বয়ক সুমাইয়া তাহাসিন ও সহ-সমন্বয়ক মো. সারওয়ার হোসেন রিয়াদ; সিএন্ডএল সমন্বয়ক নিলয় বড়ুয়া ও সহ-সমন্বয়ক মো. সাইদুল ইসলাম।
ডিবেট উইংয়ের সমন্বয়ক মাইমুনা ইসলাম এবং সহ-সমন্বয়ক নাজমুস সাকিব।
স্পোর্টস সমন্বয়ক মো. মিনহাজুল ইসলাম ও সহ-সমন্বয়ক মো. হাসান। কালচারাল সমন্বয়ক প্রমিতি এস বিশ্বাস প্রজ্ঞা এবং সহ-সমন্বয়ক জ্যোতি সাহা অর্পা দায়িত্ব পালন করবেন।
এছাড়া ইএলসি উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সিএন্ডএল উপদেষ্টা ড. রাফিয়া ইসলাম লিনা, ডিবেট উপদেষ্টা আয়েশা আকতার, স্পোর্টস উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং কালচারাল উপদেষ্টা রাফিত নাহরিন দায়িত্বে রয়েছেন।
নবনির্বাচিত কোষাধ্যক্ষ মাহফুজুল হক বলেন, দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ ও আনন্দিত।
সংগঠনের আর্থিক স্বচ্ছতা বজায় রেখে পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলে জানান।
সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে ক্লাবকে আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে সাধারণ সম্পাদক আসাদ হোসাইন বলেন, অর্থনীতি ক্লাব বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কর্মকাণ্ডকে সমৃদ্ধ করে থাকে।
নতুন কমিটির লক্ষ্য থাকবে পাঁচটি উইংকে সমানভাবে সক্রিয় করা, যাতে বিভাগের শিক্ষার্থীরা সব কার্যক্রম থেকে সমানভাবে উপকৃত হতে পারে।
এসআর
মন্তব্য করুন: