কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার কার্যক্রম অব্যাহত রাখতে উপ-পরিচালক মো. নাছির উদ্দিনকে পরিচালক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের সই করা এক দাপ্তরিক আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রশাসনের অনুমোদনক্রমে তাকে সাময়িকভাবে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় মো. নাছির উদ্দিন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রায় ১৯ বছর ধরে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কুবিতে কর্মরত আছেন এবং প্রায় আট বছর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দপ্তরের সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক ও প্রশাসনিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে প্রদান নিশ্চিত করার চেষ্টা করবেন।
এসআর
মন্তব্য করুন: