বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) থেকে দায়িত্ব পেয়েছেন ৩ জন।
এতে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে হাফেজ আবু মুসা এবং কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে মুহা. মাহমুদুল হাসান দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পেয়েছেন ইউসুফ আলী।
গতকাল মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয় বলে জানা যায়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এর আগে, হাফেজ আবু মুসা ২০২৪-২৫ মেয়াদে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরবর্তীতে, মুহা. মাহামুদুল হাসান ২০২৫-২৬ মেয়াদে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বর্তমানে, ইউসুফ আলী ২০২৬-২৭ মেয়াদে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, সারাদেশের সদস্যদের ভোটের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি কার্যনির্বাহী পরিষদ গঠন করে ছাত্রশিবির। কার্যকারী পরিষদের সদস্যদের মধ্যে থেকেই গঠন করা হয় ২০২৬ সালের পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট বডি।
এসআর
মন্তব্য করুন: