২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে ‘ছাত্র অধিকার সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির-এর সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, মুহিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) বাংলা বিভাগের শিক্ষার্থী। তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
পাশাপাশি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। এর আগে শাখা পর্যায়ে অফিস সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
নতুন কেন্দ্রীয় কমিটিতে অফিস সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান আজাদ। মিডিয়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মু’তাসিম বিল্লাহ শাহেদী। সাহিত্য সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আমিরুল ইসলাম।
এছাড়া আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন হাফেজ আবু মুসা এবং প্রচার সম্পাদক পদে রয়েছেন ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ।
ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাকিল এবং সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ভোটের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
পরবর্তীতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহর নাম প্রকাশ করা হয়।
এসআর
মন্তব্য করুন: