ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাহিত্যভিত্তিক সংগঠন আবৃত্তি আবৃত্তি উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সার্বিক উন্নতি ও সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও উপদেষ্টা, পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার মুখ্য সংগঠক মো. গোলাম রব্বানী।
আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক আব্দিম মুনিব ও তাঁর সহধর্মিনী।
সংগঠনের বর্তমান সভাপতি নওশীন পূর্ণিনী সুম্মা, সহ-সভাপতি মুকতারুল হক, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইবাদসহ অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা এতে অংশ নেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনসমূহ - রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি নওশীন পূর্ণিনী সুম্মা উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, ‘আবৃত্তি আবৃত্তি’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা ও আবৃত্তির প্রসারে কাজ করে আসছে।
সংগঠনটি কবিতা, গল্প ও বক্তৃতা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে ভূমিকা রাখছে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্যভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সক্রিয় রয়েছে।
এসআর
মন্তব্য করুন: