[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন ডাকসুর আলোচিত প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন।

তিনি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নতুন কর্মজীবন শুরুর খবর জানান। সেখানে তিনি লিখেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।


শামীম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে তিনি ৩ হাজার ৮৮৪ ভোট পান।


নির্বাচনী প্রচারণায় ভিন্নধর্মী বক্তব্য ও অঙ্গীকারের কারণে সে সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোচনায় আসেন। এবার একাডেমিক অঙ্গনে তার নতুন যাত্রা শুরু হলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর