[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

শিক্ষামন্ত্রীর সঙ্গে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

এম. এ রনী

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪ এএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উপাচার্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।


সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

তিনি সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান।
একই দিনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন রাবিপ্রবি।

এসআর

সম্পর্কিত খবর