[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

ইবিতে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী ও দপ্তর সম্পাদক সাকিব আসলাম, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

পাশাপাশি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন।
অনুষ্ঠানে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক।

তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী তাঁর বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সত্য তুলে ধরার দায়িত্ব পালন করে। তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর