[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের পুষ্পস্তবক অর্পণ

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা, দপ্তর সম্পাদক এনামুল হোসেন এবং অন্যান্য সদস্যরা অংশ নেন।


সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার স্বাধীন চর্চা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ না রেখে সারা বছর বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চা নিশ্চিত করা প্রয়োজন।


এর আগে সকাল ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর