এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে আসন্ন ঈদুল ফিতরেই। আলোচনা চলছে তাদের উৎসব ভাতা বা বোনাস শতভাগ করার বিষয়ে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রক্রিয়া সম্পন্ন হলে রমজানের ঈদ থেকেই এ সুবিধা কার্যকর হতে পারে।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পান।
এটি শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।
জানা গেছে, উৎসব ভাতা শতভাগ করতে হলে সংশ্লিষ্ট নীতিমালায় পরিবর্তন আনতে হবে এবং এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান এমপিও নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এক মাসের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন।
কর্মচারীদের ক্ষেত্রেও নির্ধারিত হারে বোনাস দেওয়া হয়। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে কয়েক লাখ শিক্ষক-কর্মচারী সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: