২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের আনুষ্ঠানিক
সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
ফরম পূরণের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
সম্ভাব্য তালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বোর্ডের ওয়েবসাইটে)।
বিনা বিলম্বে ফরম পূরণ: ১ মার্চ থেকে ৯ মার্চ ২০২৬ পর্যন্ত।
ফি জমা দেওয়ার শেষ তারিখ (বিনা বিলম্বে): ১০ মার্চ ২০২৬।
বিলম্ব ফিসহ ফরম পূরণ: ১১ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত (এ ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা প্রযোজ্য)।
বিভাগভিত্তিক ফি-র তালিকা:
বিভাগ মোট ফি (বোর্ড + কেন্দ্র ফি) মন্তব্য
বিজ্ঞান ২,৯৯৫ টাকা ব্যবহারিক ফিসহ
মানবিক ২,৪৩াস টাকা ব্যবহারিক থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা
ব্যবসায় শিক্ষা ২,৪৩৫ টাকা ব্যবহারিক থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা
বোর্ড কর্তৃক নির্ধারিত বিশেষ নির্দেশনাবলী:
১. রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: শুধুমাত্র বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন বহির্ভূত বিষয়ে পরীক্ষা দিলে তা সরাসরি বাতিল করা হবে।
২. পাঠ্যসূচি: ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত (Short Syllabus) পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. বিশেষ সুযোগ: ২০২০-২১ শিক্ষাবর্ষের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ২৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করে অংশ নিতে পারবে।
৪. মডেল টেস্ট: স্কুল বা কলেজগুলো চাইলে মডেল টেস্ট নিতে পারে, তবে এর জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না এবং এটি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়।
৫. টিউশন ফি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি গ্রহণ করতে পারবে।
পরীক্ষার চূড়ান্ত সময়সূচি বা রুটিন পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: