[email protected] বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

ইবিতে রমাদানকে ঘিরে ‘বরকতের বারিধারা’ আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক সাংস্কৃতিক আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট এ কর্মসূচির উদ্যোগ নেয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর ক্যাম্পাসের বটতলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।


অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশনার পাশাপাশি রমাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামী নাশিদ পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।


আয়োজক সংগঠনের পরিচালক আবু সুফিয়ান বলেন, পবিত্র রমাদানের আগমন উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে তারা ইসলামী সংস্কৃতির ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান। তিনি আশা প্রকাশ করেন, রমাদানের শিক্ষা মানুষের জীবনাচরণে প্রতিফলিত হবে এবং সমাজে নৈতিক ও সুস্থ সংস্কৃতির চর্চা আরও জোরদার হবে।


উল্লেখ্য, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় সাংস্কৃতিক সংগঠন, যা নিয়মিতভাবে ইসলামী ভাবধারার বিভিন্ন অনুষ্ঠান ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর