কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবেদ মো. জুনাঈদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিদায়ী সভাপতি মো. হাসান অন্তর ও সাধারণ সম্পাদক নাজমুল হৃদয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তানজিনা আক্তার প্রিয়া ও ইয়াকুব ইমনসহ কয়েকজন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবদুল আজিজ ও আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে। দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল আলী ইমন এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে রিংকু রাণী দাস মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইকবাল হায়দার ইমন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাদিয়া আলম তৃষা ও উম্মে নিশাত লুনাসহ অন্যরা। কোষাধ্যক্ষ হয়েছেন মাহমুদ হাসান মাহি।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনুস সুজন, আব্দুল্লাহ আল নোমান ও তাসনিম বিনতে হোসাইন।
এছাড়া ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মারিয়ম আক্তার ও নাফিসা নূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে শাহিদুল ইসলাম সামিন ও সানজিদা আনোয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নাইমুল হাসান ও ইমরান হাসান দায়িত্ব পালন করবেন।
আইন বিষয়ক সম্পাদক সিয়াম হাসান এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক জয়ন্ত কর্মকার ও মনির আহমেদ শিহাব নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ইমাম হোসেন আইমান, জাবিয়াতুল ফরিয়াসহ আরও কয়েকজন রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি তানভীর সালাম অর্ণব বলেন, নোয়াখালী জেলার শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য জোরদার করাই সংগঠনের প্রধান লক্ষ্য।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় জীবনে যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো এবং একটি সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই নতুন কমিটির অঙ্গীকার।
নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিক ও সংগঠিত কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।
এসআর
মন্তব্য করুন: