রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তিনটি বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউজিসির ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানের স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষকসংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতা পর্যালোচনা এবং রিজেন্ট বোর্ডের অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগগুলোতে মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো—
১. ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি
২. ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স
৩. ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
এর আগে বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ম্যানেজমেন্ট বিভাগে স্নাতকোত্তর কার্যক্রম চালু ছিল। নতুন তিন বিভাগে মাস্টার্স প্রোগ্রাম সংযোজিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: