[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তিত সময়সূচি ঘোষণা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩১ এএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংশোধিত সময়সূচি কার্যকর থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রমজান মাসজুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।


প্রশাসন জানিয়েছে, নির্ধারিত নতুন সময়সূচির আলোকে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহকে তাদের কার্যক্রম সমন্বয় করতে হবে। রমজান মাস শেষ হলে পূর্বের সময়সূচি পুনর্বহাল করা হবে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর