[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

হত্যার হুমকির অভিযোগ, স্ক্রিনশট প্রকাশ ঢাবি শিক্ষক মোনামির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) দাবি করেছেন, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। সেখানে একাধিক কল লগ ও স্ক্রিনশট শেয়ার করে জানান, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি ধারাবাহিকভাবে এমন হুমকির মুখে পড়ছেন।

প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, বিভিন্ন অচেনা নম্বর থেকে তাকে কল করা হয়েছে।
পোস্টে তিনি তারেক রহমান-কে উল্লেখ করে প্রশ্ন তোলেন, এটাই কি প্রত্যাশিত ‘নারীবান্ধব ও নিরাপদ’ বাংলাদেশ? একই সঙ্গে তিনি লেখেন, মৃত্যুর বিষয়ে তিনি মানসিকভাবে প্রস্তুত আছেন।


উল্লেখ্য, এর আগেও নিজের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া ও অশালীন মন্তব্যের অভিযোগে তিনি শাহবাগ থানা-য় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর