[email protected] শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুলসহ আরও অনেকে।


ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এবং অন্যান্য নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


আলোচনায় বক্তারা বলেন, নির্বাচনে জনগণের সমর্থনের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেই এই আয়োজন।

পাশাপাশি দেশের স্থিতিশীলতা, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।

শেষে বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারীর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর