[email protected] বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২

দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

হঠাৎ ডাকা এক সংবাদ সম্মেলনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনকে আগেই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে ‘বিশেষ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।


সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে এই মুহূর্তে তার সরে দাঁড়ানোর ফলে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শূন্যতা তৈরি হয়, সে ক্ষেত্রে নির্বাচিত সরকার চাইলে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন।


ড. নিয়াজ আহমদ খান জানান, একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এটিকে তিনি নিয়মিত কোনো চাকরি হিসেবে দেখেন না। তার ভাষায়, শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থার কারণেই তিনি এই দায়িত্বে এসেছিলেন।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর