কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদাউস হাসান জাফরি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিথিলা রহমান সুথি।
রোববার (৮ জানুয়ারি) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক মীর আবু জাফরের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিদারুল আলাম তানভীর ও নুরুজ্জামান হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রিয়াজ ও ইব্রাহিম খলিল ইমন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেঘলা আক্তার তাসনিম তাবান্নুম।
এছাড়া দপ্তর সম্পাদক পদে রয়েছেন শুভ চন্দ্র দাস ও জাফর আহমেদ রিয়ান। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজুম মুনিরা ও মেঘলা আক্তার জুই। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাঈনুল আলম ও মিনহাজুল।
কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুবর্ণা আক্তার ও ফাহমিদা আক্তার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন নুসরাত জাহান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবীর কোরেশী এবং ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ।
আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ফারিহা নিশাত ও জান্নাতুল ফেরদৌস তিমি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উম্মুল মেহজাবিন বিনিকা। কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আল আমিন পাটোয়ারী, মুক্তাদির হাসান রাজিনসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক মিথিলা রহমান সুথি বলেন, চাঁদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। দায়িত্বকে সম্মান ও দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করে তিনি জানান, শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সংগঠনকে আরও কার্যকর ও সংগঠিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন।
সভাপতি ফেরদাউস হাসান জাফরি বলেন, একটি সংগঠনের অগ্রযাত্রায় পদ নয়, বরং ঐক্য, আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে নেতৃত্ব নির্বাচনে আরও অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্ব দেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন
এসআর
মন্তব্য করুন: