[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

কুবির সঙ্গে কুমিল্লা মডার্ন হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৬ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হসপিটালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি (এমওই) স্বাক্ষরিত হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ন হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।


চুক্তি স্বাক্ষর শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর লক্ষ্য করেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পর্যাপ্ত ও মানসম্মত স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারছিলেন না।

সে কারণেই অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা বীমা ও উন্নত মানের হাসপাতালের সঙ্গে ডায়াগনস্টিক সেবার বিষয়ে সমঝোতা চুক্তি করা হচ্ছে।


তিনি আরও বলেন, এর আগে ইবনে সিনা হাসপাতালের সঙ্গে এমওই সম্পন্ন করা হয়েছে।

আজ কুমিল্লার অন্যতম মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হসপিটালের সঙ্গে চুক্তি হলো। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাঁদের নির্ভরশীল পরিবার সদস্যরা স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

ভবিষ্যতে এ ধরনের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর