[email protected] রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

স্টেট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল ২০২৬ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৫ এএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল ২০২৬।

স্টেট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে গত ১৮, ১৯ ও ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কার্নিভালের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অতিরিক্ত রেজিস্ট্রারসহ বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.আখতার হোসেন খান বলেন, শিক্ষাজীবনে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের জন্য এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে কার্যকর ভূমিকা রাখে।
কার্নিভালের প্রথম দিনে আয়োজন করা হয় জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন ‘বিজ-ব্রিলিয়েন্স ২০২৬ - সিজন ১’।

এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনসহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বাস্তব ব্যবসায়িক সমস্যার ওপর উদ্ভাবনী ও বিশ্লেষণধর্মী সমাধান উপস্থাপন করে।

একই দিনে অনুষ্ঠিত হয় বিজনেস আইডিয়া এক্সপো ২০২৬, যেখানে শিক্ষার্থীরা নিজেদের নতুন ব্যবসায়িক ধারণা ও উদ্যোক্তা পরিকল্পনা প্রদর্শন করেন।


এ বিষয়ে বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এম. আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।


কার্নিভালের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় ইনট্রা-ব্যাচ স্পোর্টস ডে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


শেষ দিনে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড হাইওয়ে-এর সংগীত পরিবেশনা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।


আয়োজকদের মতে, বিজনেস কার্নিভাল ২০২৬ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর