[email protected] রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা পাঁচ দিনের অবকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০০ পিএম

সংগৃহীত ছবি

চলতি ফেব্রুয়ারি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি।

সরকারি ছুটির সূচি অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।


ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন—১৩ ও ১৪ ফেব্রুয়ারি—সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ধারাবাহিকভাবে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, এটি চলতি বছরের প্রথম দীর্ঘ ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।


এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এছাড়া ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিবস উপলক্ষে সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।


ফলে সব মিলিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘ বিরতি মিলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর