[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ড. ফাতেমা খাতুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯ পিএম

সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. ফাতেমা খাতুন।

তিনি সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হন।

সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তিনি বিভাগের নেতৃত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. ফাতেমা খাতুন বলেন, লোকপ্রশাসন বিভাগের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যেতে চান তিনি।

এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।


দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিনসহ লোকপ্রশাসন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. আনোয়ারা বেগম, অধ্যাপক ড. ইসমত আরা, অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম  প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর