চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা আরও চার দিন বাড়ানো হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা এখন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।
এ সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষার ফি জমা দিতে হবে, যার শেষ তারিখও নির্ধারণ করা হয়েছে ৫ ফেব্রুয়ারি।
এছাড়া, ঢাকা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: