আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকার দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের ছুটি ঘোষণা করেছে।
আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি এই ছুটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া নির্বাচনকালীন সময় বিবেচনায় সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সময়ের জন্য ছুটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট চার দিন বন্ধ থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ভোট গ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই ছুটি নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার মনে করছে, এসব উদ্যোগ নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সহায়ক হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী ছুটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: