কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ( সিইউবি) আয়োজনে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে উইন্টার টেবিল টেনিস স্ম্যাশ ২০২৬।
প্রতিযোগিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রোমাঞ্চকর ও প্রাণবন্ত।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রফেশনাল এবং ন্যাশনাল লেভেলের খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টটির মান আরও বাড়িয়ে তোলে।
সিঙ্গলস ও ডাবলস মিলিয়ে মোট ৩০ জন খেলোয়াড় এই আসরে অংশ নেন।
ডাবলস বিভাগের ফাইনালে মুখোমুখি হন মুয়ীদ বিন সাবির ও চৌধুরী জায়দান শারাফাত বনাম হিমেল বারুয়া ও চৌধুরী জারবিন শারাফাত।
পাঁচ সেটব্যাপী এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই সমানতালে লড়াই করে দর্শকদের মুগ্ধ করেন।
শেষ পর্যন্ত মুয়ীদ ও জায়দান শারাফাতের জুটি বিজয় অর্জন করে এবং সিআএর ইতিহাসে দ্রুততম ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে হিমেল বারুয়া ও চৌধুরী জারবিন শারাফাত রানার-আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেন।
সিঙ্গলস বিভাগে গ্র্যান্ড ফাইনালে নিজের আধিপত্য আবারও প্রমাণ করেন গাজী রাকিব। ফাইনালে জয় লাভের মাধ্যমে তিনি CUB সিঙ্গলস চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জিতে হ্যাটট্রিক সম্পন্ন করেন।
এই টুর্নামেন্টে গাজী রাকিব, মুয়ীদ বিন সাবির, চৌধুরী জায়দান শারাফাত, চৌধুরী জারবিন শারাফাত, হিমেল বারুয়া সহ একাধিক দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় অংশগ্রহণ করেন, যা পুরো ইভেন্টটিকে করেছে আরও আকর্ষণীয় ও স্মরণীয়।
এসআর
মন্তব্য করুন: