[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২

জাবি ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে মোস্তাফিজ–মাজহার

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ৬:২০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) জাবি শাখার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।


সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়ায় কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণের পর সদস্যদের মতামতের ভিত্তিতে মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।


সমাবেশ শেষে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর