চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল ঘোষণা করা হয়।
‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা):
মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৯,৪৯৮ জন শিক্ষার্থী।
‘খ’ গ্রুপ (স্থাপত্য বিভাগ): মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৩০৩ জন শিক্ষার্থী।
আসন সংখ্যা: সংরক্ষিত ১১টি আসনসহ চুয়েটে মোট আসন রয়েছে ৯৩১টি।
বিষয় তারিখ ও সময়
অনলাইন চয়েজ ফরম পূরণ ১ ফেব্রুয়ারি (সকাল ১০টা) থেকে ১০ ফেব্রুয়ারি (রাত ১১:৫৯)
বিভাগ পছন্দক্রম ‘ক’ গ্রুপের জন্য ১১টি পছন্দক্রম দিতে হবে।
প্রথম ধাপের সশরীরে ভর্তি ২৫ ফেব্রুয়ারি (বুধবার)
ভর্তির জন্য ডাকপ্রাপ্ত শিক্ষার্থী:
প্রথম ধাপে ভর্তির জন্য ‘ক’ গ্রুপ থেকে মেধারীক্রমের প্রথম ১,২৫০ জন এবং ‘খ’ গ্রুপ থেকে প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে নির্ধারিত দিনে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় প্রায় ১২ হাজার ৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
এসআর
মন্তব্য করুন: