ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সংখ্যালঘু শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনের সুযোগ বাড়াতে একটি মন্দির স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সংখ্যালঘু শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনের সুযোগ বাড়াতে একটি মন্দির স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থীর ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি সমানভাবে দায়বদ্ধ।
শুক্রবার (২৩ জানুয়ারি) ক্যাম্পাসে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উপ-উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য সমান সুযোগ, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হয়। এই নীতির অংশ হিসেবেই সংখ্যালঘু শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার সুবিধার্থে মন্দির স্থাপনের বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় সহনশীলতা কোনো পক্ষের অনুগ্রহ নয়; এটি একটি সভ্য সমাজ গঠনের অপরিহার্য শর্ত। ধর্ম ভিন্ন হলেও মানবিকতা ও নৈতিকতায় সবাই সমান—এই চেতনাই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব।
ড. এম এয়াকুব আলী বলেন, শিক্ষাঙ্গন যদি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহাবস্থানের আদর্শ চর্চা করে, তবে তা ভবিষ্যৎ প্রজন্মকে একটি মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। ইসলামী বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: