[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

ইবি উন্নয়ন অধ্যয়ন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং স্নাতকোত্তর ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।

এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই শিক্ষার্থীরা তাদের ডিগ্রি অর্জন করেছে, যা তাদের অধ্যবসায় ও পরিশ্রমেরই প্রতিফলন।

সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এই অর্জনের সুফল বাস্তব জীবনে কাজে লাগানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি সরকারি চাকরি বিশেষ করে বিসিএসের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগের কথাও তুলে ধরেন।

চাকরির প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে কার্যকর ইংরেজি দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করেন উপাচার্য। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর