[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

ববিতে অনুষ্ঠিত হলো ‘আগামীর কণ্ঠ যোদ্ধা ৮.০’

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘আগামীর কণ্ঠ যোদ্ধা ৮.০’।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ ‘৬ দফা’ মঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাবিলা বলেন, এই ধরনের আয়োজন সমাজের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে ভাবতে শেখায়।

একই সঙ্গে এটি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও যুক্তির দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।

পাশাপাশি এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক চিন্তার প্রসার ঘটায়। তিনি ভবিষ্যতেও আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ ওসমান হাদীর স্মরণে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়, যা পুরো আয়োজনকে আবেগঘন করে তোলে।


সাধারণ শিক্ষার্থীরা জানান, প্রাণবন্ত পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে পুরো আয়োজনটি ছিল উপভোগ্য ও প্রশংসনীয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর