[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১:৫২ পিএম

সংগৃহীত ছবি

৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত হোটেল লেকশোরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর

 ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম দ্বি-মাসিক সভা সম্পন্ন হয়েছে।

​মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং পিডিবিএল-এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতসহ বিভিন্ন সদস্য ব্যাংকের এমডি, সিইও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​সভায় দেশের সরকারি সিকিউরিটিজ মার্কেটের আধুনিকায়ন, মানি মার্কেট এবং বৈদেশিক মুদ্রাবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো পর্যালোচনা করে বাজার গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারী ব্যাংকের ট্রেজারি প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআর

সম্পর্কিত খবর