[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

দুই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ভ্যাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৭:৩৬ পিএম

দেশের দুই প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ইলেকট্রনিক সিগারেট (ভ্যাপ) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহজালাল ও শাহ

 আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৯১ লাখ ৮৭ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা। এ সময় মোট ৬৪৪ কার্টন বা ১ লাখ ২৮ হাজার ৮০০ শলাকা অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

অন্য এক অভিযানে কাস্টমস গোয়েন্দা সার্কেল এয়ারফ্রেইট ও ফরেন পোস্ট সর্টিং অফিস থেকে ২০ কার্টন সন্দেহজনক পণ্য আটক করা হয়। কায়িক পরীক্ষার পর সেখান থেকে ৫ হাজার ৫৫০ পিস আমদানি নিষিদ্ধ 'ভোল্টবার সুইস ভ্যাপ' উদ্ধার করা হয়। জব্দকৃত এই ভ্যাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৫ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি রোধ, অর্থপাচার এবং চোরাচালান বন্ধে এ ধরনের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

এসআর

সম্পর্কিত খবর