পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়েও রাজধানীর নিত্যপণ্যের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। বিশেষ করে মাছের বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের মধ্যে এই বাড়তি দাম নিয়ে উদ্বেগ দেখা গেছে।
মাছের দাম: বাজারে পাঙ্গাশ ২০০ টাকা ও তেলাপিয়া ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি ২৪০ থেকে ৩৫০ টাকা, আর পাবদা ও বেলে মাছ ৩৫০ টাকা দরে মিলছে। দেশি টেংরা, বাইন ও শোল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকায়।
মাংসের দাম: গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজার: গত সপ্তাহের তুলনায় মুরগির দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে (যা আগে ২২০ টাকা ছিল)। সোনালি মুরগির কেজি ৩৪০ টাকা।
ক্রেতারা জানিয়েছেন, ঈদের বাড়তি চাহিদা শেষে দাম যতটা কমার কথা ছিল, বাস্তবে তেমনটি ঘটেনি। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো মাছ-মাংস কিনতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে মাছের দামে কেজিতে ২০-৩০ টাকা ওঠানামা করছে।
এসআর
মন্তব্য করুন: