[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

দেশে সোনার দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১০:৪৩ এএম

স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৩১ মার্চ)

 সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য যে, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার দাম বৃদ্ধি পেয়েছে। সোনার পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে; ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১, ১৮ ও সনাতন পদ্ধতির রুপার দামও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর