[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ৫:১৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে, নতুন মূল্য তালিকা বিকাল থেকেই কার্যকর হয়েছে।


সংগঠনটি বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ার প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে।


নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।


সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা
এর আগে একই দিন সকাল ১০টার দিকে স্বর্ণের দাম এক দফা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।


সার্বিকভাবে দেখা যাচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বহুবার সমন্বয় করা হয়েছে—যেখানে বাড়ানোর সংখ্যাই বেশি। গত বছরও একই প্রবণতা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, স্বর্ণের দামের এ পরিবর্তনের মধ্যেও রুপার বাজারে কোনো নতুন সমন্বয় হয়নি।

বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা
২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা,
১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, 

সনাতন পদ্ধতি ৩ হাজার ৩২৪ টাকা দরে বিক্রি হচ্ছে
রুপার ক্ষেত্রেও চলতি বছরে একাধিকবার দাম পরিবর্তন হলেও সাম্প্রতিক ঘোষণায় তা অপরিবর্তিত রাখা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর