[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

সাত দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের মূল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ১০:৫৫ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা কয়েক দফা দরপতনের পর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।


শনিবার (২৮ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।


নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকায় বিক্রি হচ্ছে।


এর আগে, ২৭ মার্চ স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেট ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।


চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৪৮ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ২৭ বার বৃদ্ধি এবং ২১ বার হ্রাস পেয়েছে। আর ২০২৫ সালে ৯৩ দফা সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।


চলতি বছরে রুপার দাম ২৯ বার পরিবর্তন হয়েছে—এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর