[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৯:৪১ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দামে একদিনের ব্যবধানে আবারও সমন্বয় আনা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে উল্লেখযোগ্য পরিমাণ দাম কমানো হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সংশোধিত এ মূল্য একই দিন বিকাল থেকেই কার্যকর হয়েছে।


বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে একই দিন সকালে আরেক দফা সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। তখন প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়, যা সকাল থেকেই কার্যকর ছিল।


চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৪৫ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমানো হয়েছে। আর গত বছর ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই দাম বৃদ্ধি পেয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর